Why Gas & Acidity Have Become So Common Today? – AyuTalk with Dr. Somnath

Why Gas & Acidity Have Become So Common Today?

Why Ayurveda Looks Beyond Antacids

গ্যাস ও অ্যাসিডিটি আজকাল এত বেশি কেন?

আয়ুর্বেদ কেন শুধু অ্যান্টাসিডে বিশ্বাস করে না

Introduction

Gas and acidity have become extremely common health complaints in modern life. Symptoms like bloating, burning sensation in the chest, sour belching, heaviness after meals, nausea, and irregular bowel movements affect people of all ages. Many depend on antacids for quick relief, but the problem often returns, sometimes more severely.

গ্যাস ও অ্যাসিডিটি বর্তমানে খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেট ফাঁপা, বুক জ্বালা, ঢেঁকুরে টক ভাব, খাবারের পর ভারী লাগা, বমি ভাব ও পায়খানার অনিয়ম সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। সাময়িক আরামের জন্য অনেকেই অ্যান্টাসিড খান, কিন্তু সমস্যা বারবার ফিরে আসে।

Why Gas & Acidity Are Increasing Today

According to Ayurveda, digestive problems are increasing mainly due to unhealthy lifestyle and faulty eating habits. Irregular meal timings, skipping meals, overeating, excessive intake of fast food, packaged food, tea, coffee, and late-night dinners disturb the natural digestive rhythm. Mental stress, lack of sleep, and physical inactivity further weaken digestion.

আয়ুর্বেদ মতে, অনিয়মিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাসের কারণে গ্যাস ও অ্যাসিডিটি বাড়ছে। সময়মতো না খাওয়া, অতিরিক্ত খাওয়া, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, বেশি চা-কফি, দেরিতে রাতের খাবার হজম শক্তিকে নষ্ট করে। মানসিক চাপ, ঘুমের অভাব ও শরীরচর্চার অভাব সমস্যাকে আরও বাড়ায়।


Digestive Fire (Agni) – The Root Cause

Ayurveda explains digestion through the concept of Agni, or digestive fire. When Agni is balanced, food is properly digested and nourishes the body. When Agni becomes weak or irregular, food remains partially digested and forms Ama, which causes gas, acidity, heaviness, fatigue, and loss of appetite.

আয়ুর্বেদে হজম শক্তিকে অগ্নি বলা হয়। অগ্নি ঠিক থাকলে খাবার ভালোভাবে হজম হয় এবং শরীর পুষ্টি পায়। অগ্নি দুর্বল হলে খাবার অপাচিত থাকে ও আম তৈরি হয়, যা গ্যাস, অ্যাসিডিটি ও ক্লান্তির কারণ হয়।


Why Antacids Are Not a Permanent Solution

Antacids neutralize stomach acid temporarily but do not improve digestion. Regular use of antacids may weaken digestive fire further, making the body dependent on medicines and increasing the chances of recurrence.

অ্যান্টাসিড সাময়িকভাবে অ্যাসিড কমালেও হজম শক্তি ঠিক করে না। দীর্ঘদিন অ্যান্টাসিড খেলে অগ্নি আরও দুর্বল হয় এবং সমস্যা বারবার ফিরে আসে।

Common Habits That Worsen Gas & Acidity

Some daily habits unknowingly worsen digestive problems. Eating too fast, drinking cold water immediately after meals, lying down after dinner, eating fruits with heavy meals, excessive late-night screen time, and suppressing natural urges disturb digestion and increase gas formation.

কিছু দৈনন্দিন অভ্যাস গ্যাস ও অ্যাসিডিটি বাড়ায়—তাড়াহুড়ো করে খাওয়া, খাবারের পর ঠান্ডা জল পান করা, ডিনারের পর শুয়ে পড়া, ভারী খাবারের সঙ্গে ফল খাওয়া, রাত জাগা ও প্রাকৃতিক বেগ চেপে রাখা।


Ayurvedic Remedies for Gas & Acidity

Ayurveda emphasizes natural remedies that strengthen digestion and prevent Ama formation. Some commonly advised measures include:

• Eating freshly cooked, warm, and light meals
• Maintaining regular meal timings
• Drinking warm water in small sips
• Including easily digestible foods
• Avoiding overeating and late dinners
• Practicing stress-relieving activities like yoga and breathing exercises

আয়ুর্বেদে হজম শক্তি বাড়ানোর জন্য প্রাকৃতিক উপায়ের উপর জোর দেওয়া হয়। যেমন—
• টাটকা ও হালকা খাবার খাওয়া
• নিয়মিত সময়ে খাবার খাওয়া
• অল্প অল্প করে কুসুম গরম জল পান করা
• সহজপাচ্য খাবার গ্রহণ করা
• অতিরিক্ত ও দেরিতে খাবার এড়ানো
• যোগ ও শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করা

These measures help digestion gradually and reduce recurrence when followed consistently under guidance.


When Should You Seek Ayurvedic Consultation

If gas and acidity occur frequently, disturb sleep, reduce appetite, or are associated with weakness, constipation, or loose stools, professional guidance becomes important. Individual digestive constitution varies, and personalized care helps achieve lasting relief.

যদি গ্যাস ও অ্যাসিডিটি বারবার হয়, ঘুম নষ্ট করে, খিদে কমায় বা দুর্বলতার সঙ্গে যুক্ত থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রত্যেক মানুষের হজম ক্ষমতা আলাদা, তাই চিকিৎসাও ব্যক্তিভেদে হওয়া দরকার।


Conclusion

This article is part of AyuTalk, an educational initiative by Dr. Somnath Dutta, aimed at explaining common lifestyle-related health problems through Ayurveda. Gas and acidity are early warning signs of disturbed digestion and unhealthy habits. Correcting the root cause naturally leads to long-term digestive health.

এই লেখা AyuTalk সিরিজের অংশ, যেখানে ডাঃ সোমনাথ দত্ত আয়ুর্বেদের মাধ্যমে জীবনযাপনজনিত রোগ সহজভাবে ব্যাখ্যা করেন।

Author

Dr. Somnath Dutta

B.A.M.S. (WBUHS)
Consultant Ayurvedic Physician
📍 Loknath Ayurved, Raiganj

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *